কমিউনিটি
হাউস অব লর্ডসে এশিয়ান কারী এওয়ার্ডের ১২তম আসরের লাঞ্চিং অনুষ্ঠিত

এশিয়ান কারী এওয়ার্ডের ১২তম আসরের লাঞ্চিং অনুষ্ঠিত হয়ে গেলো হাউস অব লর্ডসে। বিভিন্ন দেশের অম্বেসেডর, রাজনীতিবিদ, কারী শিল্পের উদোক্তা, সেলিব্রেটি শেফ, ইন্ডাস্ট্রি এক্সপার্টসহ শতাধিক অতিথি এতে অংশ নেন। এবং নিজেদের ব্যক্তিগত পরিচয় ও অবিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউস অব লর্ডস সদস্য, লর্ড শেইখ।
বিবিসির উপস্থাপক সামান্তার পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান কারী এওয়ার্ডের ফাউন্ডার ইয়াওর খান। কারী শিল্পের চলমান সংকট এবং সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, ওনলাইন অর্ডারিং কোম্পানী জাস্ট ইট-এর ম্যানেজিং ডাইরেক্টর এন্ড্রু কেনি ও ব্যারিস্টার লুৎফুর রহমান।

এ বছর টপ এশিয়ান এবং ওরিয়েন্টাল শেফ নির্বাচিত হন, আশউনি কুমার। কোবিড কালীন সময়ে এনএইচএস’র ফ্রন্টলাইন ওয়ার্কারদের মাঝে ১ লাখ ফ্রি মিল সরবরাহের জন্য স্পেশাল রেকগনিশন দেওয়া হয়- শেফ সুজান কাতওয়ালকে।
অনুষ্ঠানে এশিয়ান কারী এওয়ার্ডের ম্যানচেষ্টার এবং স্কটল্যান্ড ইভেন্ট সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধরনের মিউজিক পরিবেশন করা হয়। এবং অত্যন্ত সুন্দর একটি সন্ধ্যা ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



