কমিউনিটি
জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রথম এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস
ইউকে-জুড়ে ক্লাব সদস্যদের মধ্যে ১৬টি মিডিয়া অ্যাওয়ার্ডস ও ৪টি মিডিয়া ফ্যামিলি অ্যাওয়ার্ডস প্রদান

মেইনস্ট্রিম মিডিয়া ক্যাটাগরিতে আইটিভি’র নিউজ এডিটর মাহাথির পাশার স্বীকৃতি।
লন্ডন, ১ ফেব্রুয়ারি ২০২৬:
জাঁকজমকপূর্ণ আয়োজনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস। গত ২৫ জানুয়ারি পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যজুড়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে ১৬টি মিডিয়া অ্যাওয়ার্ডস এবং ক্লাব সদস্যদের সন্তানদের জন্য ৪টি মিডিয়া ফ্যামিলি অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। একইদিনে অনুষ্ঠিত হয় লাইফ মেম্বার রিসিপশন ও ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

মিডিয়া অ্যাওয়ার্ডগুলোর সবকটি ক্যাটাগরি ক্লাব সদস্যদের জন্য নির্ধারিত থাকলেও, মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি ক্যাটাগরি নন-মেম্বারদের জন্য উন্মুক্ত রাখা হয়। এই ক্যাটাগরিতে প্রথমবারের মতো আইটিভি’র নিউজ এডিটর মাহাথির পাশা অ্যাওয়ার্ড অর্জন করেন।
সাংবাদিকদের মিলনমেলায় ইস্ট লন্ডন: লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি ইস্ট লন্ডনে সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। দিনের শুরুতে অনুষ্ঠিত এজিএম-এ সদস্যরা আলোচনা, প্রশ্নোত্তর ও মতবিনিময়ে সক্রিয়ভাবে অংশ নেন। সন্ধ্যার আনুষ্ঠানিক পর্বে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সাংবাদিক, লেখক, মিডিয়াকর্মী ও সংস্কৃতিসেবীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

নেতৃবৃন্দের বক্তব্য: বিদায়ী জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের। তিনি বলেন,
“এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস প্রবর্তন লন্ডন বাংলা প্রেস ক্লাবের একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষে অনুপ্রেরণা যোগাবে।”
তিনি আরও জানান, সুস্পষ্ট নীতিমালা ও শক্তিশালী জাজিং পলিসির মাধ্যমে অ্যাওয়ার্ডগুলোর স্বচ্ছতা ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে।
জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন,
“প্রথমবারের মতো এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করতে পেরে আমরা গর্বিত। নীতিমালা অনুসরণ করে যথাযথ মূল্যায়নের মাধ্যমেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আপসানা বেগম এমপি। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবকে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন,
“এই ধরনের উদ্যোগ প্রবাসী সাংবাদিকতা ও কমিউনিটি মিডিয়াকে আরও শক্তিশালী করবে।”
মিডিয়া অ্যাওয়ার্ডের চিফ জাজ, কুইন মেরি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. হাসান শহীদ বলেন,
“আমরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে যাচাই-বাছাই ও মূল্যায়ন সম্পন্ন করেছি।”
এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ডস বিজয়ীরা (১৬ জন)
ইউকে–ওয়াইড ক্যাটাগরি:
লাইফটাইম অ্যাচিভমেন্ট: ফারুক আহমেদ
বেস্ট ফিচার রাইটিং: ফারুক যোশী
বেস্ট জার্নালিস্ট (মেইনস্ট্রিম মিডিয়া): মাহাথির পাশা (আইটিভি)
লন্ডন অঞ্চল:
বেস্ট টিভি নিউজ রিপোর্টার: মো. আবদুল হান্নান (টু-এ নিউজ)
বেস্ট অনলাইন টিভি রিপোর্টার: আবু সালেহ মো. মাসুম (রানার নিউজ)
বেস্ট নিউজ রিপোর্টার (প্রিন্ট/অনলাইন): আনোয়ারুল ইসলাম অভি (৫২ বাংলা)
বেস্ট টিভি প্রেজেন্টার: ড. জাকি রেজওয়ানা আনোয়ার (চ্যানেল এস)
বার্মিংহাম অঞ্চল:
বেস্ট টিভি নিউজ রিপোর্টার: জয়নাল ইসলাম
বেস্ট কমিউনিটি-ফোকাসড জার্নালিস্ট: মো. আতিকুর রহমান
আউটস্ট্যান্ডিং কনট্রিবিউটর: মোহাম্মদ মারুফ আহমদ
নর্থ অব ইংল্যান্ড:
বেস্ট টিভি নিউজ রিপোর্টার: আবু সাঈদ চৌধুরী
বেস্ট কমিউনিটি-ফোকাসড জার্নালিস্ট: শাহান চৌধুরী
আউটস্ট্যান্ডিং কনট্রিবিউটর: মোহাম্মদ মিজানুর রহমান
আউট অব লন্ডন:
বেস্ট টিভি নিউজ রিপোর্টার: মামুনুর রশীদ
বেস্ট কমিউনিটি-ফোকাসড জার্নালিস্ট: আবু নাসের চৌধুরী রাহি
আউটস্ট্যান্ডিং কনট্রিবিউটর: মিজান রহমান (স্কটল্যান্ড)
মিডিয়া ফ্যামিলি অ্যাওয়ার্ডস
আউটস্ট্যান্ডিং এ-লেভেল রেজাল্টস: মাহবুবা মওলি ইসলাম
আউটস্ট্যান্ডিং জিসিএসই রেজাল্টস (যৌথ): আহনাফ ওয়াসিত তোরণ ও আয়ুশ সাহা
আউটস্ট্যান্ডিং প্রফেশনাল ক্যারিয়ার সাকসেস: ড. রায়হান সৈয়দ কাদির ও সৈয়দ মুহাম্মদ সারওয়ার হোসেন
বিদায়ী নেতৃবৃন্দ ও বিশেষ সম্মাননা
বিদায়ী প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, সাবেক ইসি সদস্য পলি রহমান ও আনোয়ার শাহজাহান-কে সম্মাননা প্রদান করা হয়।

সেরা ইসি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পান শহিদুর রহমান সুহেল, সর্বোচ্চ প্রেস কনফারেন্স উপস্থিতির জন্য সম্মানিত হন আব্দুল মুনিম ক্যারল এবং সর্বোচ্চ ফান্ডরেইজার হিসেবে স্বীকৃতি পান আকরাম হোসেন।
লাইফ মেম্বার রিসিপশন
অনুষ্ঠানের শুরুতে একজন কর্পোরেট লাইফ মেম্বারসহ মোট নয়জন লাইফ মেম্বারকে বিশেষ সম্মাননা ও রিসিপশন দেওয়া হয়।



