সিলেট
হবিগঞ্জে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প

বক্তব্য রাখছেন ডা. আবুল হাসান চৌধুরী
হবিগঞ্জের বাহুবলে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন, সিলেট। গত ৭ জানুয়ারি শুক্রবার ডা. এম. এস. আর. জাহিদ ও ডা. হালিমা বেগমের উদ্যোগে স্থানীয় আলুয়া প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প পরিচালনা করা হয়।
ক্যাম্পের উদবোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সদস্য সিলেট বিভাগীয় চিকিৎসক প্রতিনিধি ডা. সৈয়দ মোহাম্মদ আলী কাজল। এতে এসোসিয়েশন সভাপতি ডা. আবুল হাসান চৌধুরীর নেতৃত্বে ৩৫ জনের একটি মেডিকেল টিম চিকিৎসা প্রদান করেন।
এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে ৮শ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থাপত্র সহ ওষুধ সরবরাহ করা হয়।



