কমিউনিটি

শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল

শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।গত রোববার পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসে বসবাসরত শমসেরনগরবাসীর মিলনমেলায় পরিণত হয় ।

সংগঠনের সভাপতি আব্দুর রহিম-এর সভাপতিত্বে এবং সৈয়দ শরফুদ্দীন রোমেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লুল হক। এছাড়াও উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন—

কুতুব আলি, মইনুদ্দিন দরাছত, আব্দুল হাদি, রাসেল আহমেদ, নিজাম উদ্দিন দরাছত, আলাউর রাহমান সাহিন, জাকারিয়া খান, রুহুল মুরসালিন, কুতুব উদ্দিন দরাছত, শাহরিয়ার রাজু, কবির খান, মাহবুবুর রাহমান বাবলু প্রমুখ।

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতার মাহফিলে বিলেতের ব্যস্ত জীবনের কর্মব্যস্ততার মাঝেও সময় বের করে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান আয়োজকবৃন্দ।

সভায় জানানো হয়, শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে প্রতি বছর রমজান মাসে দেশের স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে শমসেরনগর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন এবং শমসেরনগর এয়ারপোর্টে নিয়মিত ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণের জন্য বর্তমান সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। বক্তারা বলেন, এ দুটি উদ্যোগ বাস্তবায়িত হলে শমসেরনগরসহ আশপাশের অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসীদের যাতায়াত আরও সহজতর হবে।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের সফলতা এবং শমসেরনগরের সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close