রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

পলি রাহমান

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী নির্ধারণের পূর্ণ দায়িত্ব দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটি।


শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।


বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী মনোনয়ন এবং নির্বাচন-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দলের পক্ষ থেকে তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।


এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়।


তিনি আরও জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে। কমিশন তফসিল ঘোষণা করলেই দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন তারেক রহমান।

বিএনপির নেতাদের মতে, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দলের অবস্থান ও কৌশল নির্ধারণে তারেক রহমানের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

সূত্র: বিএনপির ব্রিফিং

লন্ডন ডেস্ক

https://notundin24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফিচার সংবাদ

ফিচার সংবাদ

পাঁচ দশকের দীর্ঘ পথচলায় ‘নতুন দিন’ তার সাহসী সাংবাদিকতা এবং কমিউনিটি সেবার মাধ্যমে প্রবাসী সংবাদমাধ্যমের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

জনপ্রিয় খবর

সাথে থাকুন