বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের পাশে লন্ডনপ্রবাসীরা, ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি
লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। একই সঙ্গে হাসপাতাল ফাউন্ডেশনের নতুন ট্রাস্টি হিসেবে সুফিয়া খানম উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে নতুন বেশ কয়েকজন লাইফ মেম্বারও যুক্ত হন।


























