মানবিক সেবার পরিধি বাড়াতে মৌলভীবাজার এইডের নতুন কমিটি, সভাপতি আহাদ ও সম্পাদক শওকত

পলি রাহমান লন্ডন ডেস্ক:

নেতৃত্বে নতুন দায়িত্ব বণ্টন, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকারলন্ডন: মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত করার প্রত্যয়ে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার এইড’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দেলোয়ার হোসেন আহাদকে সভাপতি এবং তরিকুর রশিদ চৌধুরী শওকতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের বিগত দিনের মানবিক কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই মৌলভীবাজার এইড অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা, বন্যার্তদের সহযোগিতা এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ববোধ থেকে তাদের সহযোগিতা করাই সংগঠনটির মূল লক্ষ্য।

মাহফুজ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ ফজলুল হক সেলিম।সভায় বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব ফজলু মিয়া ও ফজলুল আলম টিপু, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আহাদ, তরিকুর রশিদ চৌধুরী শওকত এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী জেরিছ।

এ সময় উপস্থিত ছিলেন শফিকুর রহমান, আজিম উদ্দিন, সাইফুর রহমান, জাকির আহমেদ, এমদাদ রাহাত, তাজুল ইসলাম, জিহাদুল হক চৌধুরী রাজন, জিয়াউর রহমান জিয়া, জাকের আহমেদ, লায়েক মুহিত, কামরুল ইসলাম, আজহার আহমেদ ওয়াসিম, তপু তুফায়েল খান, রাসেল খান ও সাইফুল শিপুসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে মৌলভীবাজার এইড মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।

এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে অসচ্ছল রোগীদের চিকিৎসাসহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও সহযোগিতা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ আরও জোরদার করার ওপর তাঁরা গুরুত্ব দেন।তাঁরা আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সম্মিলিত সহযোগিতা পেলে অনেক অসহায় পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এ জন্য সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা, জবাবদিহি ও ঐক্য বজায় রেখে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান বক্তারা।নতুন কার্যকরী কমিটি২০২৬-২০২৮ মেয়াদের জন্য গঠিত নতুন কমিটিতে রয়েছেন—সভাপতি দেলোয়ার হোসেন আহাদ, সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, সহ-সভাপতি জাকের আহমদ ও সাইফুল শিপু, সাধারণ সম্পাদক তরিকুর রশিদ চৌধুরী শওকত, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জাকির আহমদ ও সাইফুর রহমান।

কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক জেহাদুল হক চৌধুরী রাজন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল হাসান, প্রেস ও প্রকাশনা সম্পাদক ইমদাদ রাহাত চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক জয়নাল আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক আশফাকুর রহমান (তানিম), সাংস্কৃতিক সম্পাদক আসাদুর রহমান আসাদ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক মাঈনুল ইসলাম।কমিটির সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ ফজলুল হক সেলিম, বকশী শামীম আহমদ, বজলুর রশীদ লিটন, আব্দুন নুর বদরুল, মাহফুজ আহমদ, মাঈন উদ্দিন শিপু, খলিলুর রহমান, রাসেল খাঁন, আব্দুল জলিল চৌধুরী খোকন, সৈয়দ রুয়েজ আলী, জাহিদুর রহমান ইমন, জিয়াউর রহমান জিয়া, আব্দুল মিয়া লিটন ও আব্দুল্লাহ আল মাহবুব রুমন।নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি নতুন নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তাঁরা।এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী এবং বৃহত্তর কমিউনিটির সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন নতুন নেতৃত্ব। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মৌলভীবাজার এইড আগামী দিনেও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

লন্ডন ডেস্ক

https://notundin24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফিচার সংবাদ

ফিচার সংবাদ

পাঁচ দশকের দীর্ঘ পথচলায় ‘নতুন দিন’ তার সাহসী সাংবাদিকতা এবং কমিউনিটি সেবার মাধ্যমে প্রবাসী সংবাদমাধ্যমের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

জনপ্রিয় খবর

সাথে থাকুন