প্রবাস
ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট চালু রাখার দাবিতে ম্যানচেস্টারে প্রতিবাদ সভা

গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের – ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদ ও সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর করার দাবিতে , গত সোমবার ( ৯ ফেব্রুয়ারী ২০২৬ ) সন্ধ্যা ৬ ঘটিকায় সময় , ম্যানচেস্টার এর স্থানীয় একটি হলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রবীন কমিউনিটি নেতা আব্দুল মান্নান মনাফের সভাপতিত্বে ও কমিউনিটি একটিবিষ্ট শেখ জাফর আহমদ এর পরিচালনায়।
সর্ব প্রথম পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, দারুস সালাম মসজদের ইমাম ও খতিব মাওলানা আল মহসিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার, কাউন্সিলর আব্দুল জব্বার , অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , কাউন্সিলর আহমদ আলী, ছুরাবুর রহমান, গনি চৌধুরী , অয়েছ কামালী , আনছার উদ্দীন , মুক্তিযোদ্ধা সাব্বির চৌধুরী , সুফি খন্দকার , আবুল কাশেম, শেখ কামাল উদ্দীন , আব্দুল হান্নান, উবায়দুর রহমান বকুল , দলা মিয়া, মোহাম্মদ শাহজাহান , কাজী লুৎফুর রহমান , সাব্বির চৌধুরী , আব্দুল হান্নান ও সৈয়দ সাদেক।


