রাজনীতি

দুই-তৃতীয়াংশ আসনে জয়, সরকার গঠনের পথে বিএনপি জোট

পলি রাহমান,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি এককভাবে ২১৩টি আসনে বিজয় অর্জন করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশের পথে রয়েছে।

জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০। এর মধ্যে ৩০০টি সাধারণ আসনে সরাসরি ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে; প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রাখা হয়েছে।

সাধারণ আসনে বিজয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাত অনুযায়ী সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হবে।

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারের নির্বাচনে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close