রাজনীতি
মৌলভীবাজার-০৪ আসনের এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর মন্ত্রীত্ব দাবিতে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার-০৪ আসন (কমলগঞ্জ–শ্রীমংগল) থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-কে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে যুক্তরাজ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটির আয়োজন করে কমলগঞ্জ–শ্রীমংগল উপজেলাবাসী, যুক্তরাজ্য।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে-র সভাপতি শেখ এম শামীম শাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য।
সভা সঞ্চালনা করেন আমিনুল ইসলাম সামাদ, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য।বিশেষ অতিথি ও বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—আব্দুল মোতালিব লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুক্তরাজ্য
খলিলুর রহমান রোকন, সাংগঠনিক সম্পাদক, জাসাস যুক্তরাজ্য এছাড়াও বক্তব্য রাখেন—
ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান, সাধারণ সম্পাদক, কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য, মো: সাইফুল আলম চৌধুরী আলাল, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ইমন, ক্রীড়া সম্পাদক ছাত্রনেতা সামী চৌধুরী।

সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
সেলিম আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি তৌফিক এলাহী, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য যুবদল বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী দীর্ঘদিন ধরে কমলগঞ্জ–শ্রীমংগলের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং এবারের নির্বাচনে তাঁর বিপুল ভোটে বিজয় জনগণের নিরঙ্কুশ আস্থার প্রতিফলন। তাঁরা আরও বলেন, সীমান্তবর্তী ও পর্যটনসমৃদ্ধ এই এলাকার উন্নয়ন, চা-শ্রমিকদের অধিকার, শিক্ষা ও কর্মসংস্থানসহ জাতীয় গুরুত্বপূর্ণ খাতে কার্যকর ভূমিকা রাখতে হলে তাঁকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
সভা থেকে দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যোগ্যতা, জনপ্রিয়তা ও রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে মন্ত্রীত্ব প্রদান করা হলে তা শুধু মৌলভীবাজার-০৪ আসনের জনগণ নয়, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশাও পূরণ করবে।
সভা শেষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সকলের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনা করে সভাপতি সভার সমাপ্তি করেন।



