রাজনীতি

ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

পলি রাহমান:

ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সুযোগে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ভারতের বিদেশসচিব দুই দেশের সম্পর্কের জনগণ-কেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করেন এবং ডা. শফিকুর রহমানকে তাঁর নতুন রাজনৈতিক ভূমিকার জন্য শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান এই সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close