কমিউনিটি

ওল্ডহ্যামের  গ্র্যান্ড ভেন্যু ব্যাঙ্কুয়েটিং হলে জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওল্ডহ্যামের গ্র্যান্ড ভেন্যু ব্যাঙ্কুয়েটিং হলে জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি জনাব ফজলুল হক সাহেবের সভাপতিত্বে এবং দেওয়ান মহসিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা লিয়াকত আলী।

সম্মানিত অতিথিবৃন্দ-

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়:

প্রধান অতিথি: ওল্ডহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর এডি মুর টেমসাইড কাউন্সিলের মেয়র কাউন্সিলর শিবলী আলম, ওয়ারিংটন কাউন্সিলের মেয়র কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন এবং ব্রিটিশ-বাংলাদেশি সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী।

বিশেষ অতিথি: ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, ওয়ারিংটন কাউন্সিলের ডেপুটি মেয়র, ওল্ডহ্যামের মেয়রের কনসোর্ট ক্যাথ মুর, টেমসাইড মেয়রের কনসোর্ট খায়রুল ইসলাম এবং ম্যানচেস্টারস্থ বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের প্রতিনিধি সাজ্জাদ হোসেন।

কমিউনিটি নেতৃবৃন্দ ও সুধীজন-

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন:

সৈয়দ মুজিবুর রহমান (উপদেষ্টা, গ্রেটার সিলেট কমিউনিটি)।

নাজমুল ইসলাম (চেয়ারম্যান, ওল্ডহ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও সভাপতি, গ্রেটার সিলেট কমিউনিটি)।

কাউন্সিলর আব্দুল মালিক এবং কাউন্সিলর মন্তাজ আলী আজাদ।

সেতু চৌধুরী (চেয়ারম্যান, TV21), সুহেল মিয়া (ট্রেজারার, গ্রেটার সিলেট কমিউনিটি), শাহজাহান আহমেদ (গভর্নর, ওল্ডহ্যাম হসপিটাল)।

বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ: মুবাশ্বির আলী (নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট), শামীম আহমেদ (বানিয়াচুং ওয়েলফেয়ার), শাহ তাজুল ইসলাম (বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট), জিলুল আহমেদ (জিএসসি নর্থ ওয়েস্ট) সহ আরও অনেকে।

সংগঠনের সক্রিয় নেতৃবৃন্দ-

জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন:

উপদেষ্টা: হাজী সুরুক মিয়া, হাজী আব্দুল কাদির, হাজী ঈসমাইল হোসাইন ও শফিক মিয়া।

সহ-সভাপতিবৃন্দ: আফাজ উদ্দিন, আজিজুর রহিম মিছবা, মমিন আহমেদ, আব্দুল হাকিম, আনহার মিয়া ও ইলিয়াস আহমেদ।

সম্পাদকমণ্ডলী: বদরুল ইসলাম রফু, দবির মিয়া, গোলাম রব্বানি, আনা মিয়া, আবু জুয়েল (সহ-সাধারণ সম্পাদক), খলিলুর রহমান লিক্সন (সহ-সাংগঠনিক সম্পাদক), হেলাল আহমেদ (সহ-কোষাধ্যক্ষ) প্রমুখ।

মিডিয়া কভারেজ-

অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করেন চ্যানেল এস-এর শামীম আহমেদ, PBTV-এর ইসলাম উদ্দিন ও বশির আহমেদ, আই ওয়ান টিভির মিজানুর রহমান এবং এনটিভি-র মুবাশ্বির মিয়া।

সমাপ্তি অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দরুদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close