
সৈয়দ আনোয়ার রেজা,
২০২৫ সালের সাহিত্য পুরস্কারের জন্য ৯ জন বিশিষ্টজনের নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ/গদ্য, শিশুসাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ এই আটটি শাখায় তাঁদের মনোনীত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহাপরিচালক মোহাম্মদ আজম-এর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন শাখায় সাহিত্য ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় যৌথভাবে মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাহিত্য ও জ্ঞানভিত্তিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার প্রদান করে বাংলা একাডেমি। এবারের নির্বাচিতরা নিজ নিজ ক্ষেত্রে দীর্ঘদিনের সৃজনশীল ও মননশীল কাজের মাধ্যমে বিশেষ অবদান রেখেছেন বলে জানিয়েছে একাডেমি।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতা: মোহাম্মদ রায়হান
কথাসাহিত্য: নাসিমা আনিস
প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক
শিশুসাহিত্য: হাসান হাফিজ
অনুবাদ: আলী আহমদ
গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
বিজ্ঞান: ফারশীম মান্নান মোহাম্মদী
মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান
— বাংলা একাডেমি


