বাংলাদেশ
সিলেট সিটি করপোরেশন(সিসিক)-এর নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী

রোববার (২২ ফেব্রুয়ারি) সিলেট সিটি করপোরেশন(সিসিক)-এর নতুন প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নবনিযুক্ত প্রশাসক সংশ্লিষ্ট সিটি করপোরেশনে মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং মেয়রের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সিসিকের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করে সরকার। পরবর্তী সময়ে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব অর্পণ করা হয়। নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণের মাধ্যমে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমে আনুষ্ঠানিক পরিবর্তন এলো।

আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়। স্থানীয় রাজনীতিতে তিনি একজন সুপরিচিত সংগঠক হিসেবে পরিচিত।
📰 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ: সরকারের প্রজ্ঞাপন জারি
ঢাকা, ২২ ফেব্রুয়ারি ২০২৬:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ দেশের কয়েকটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নতুনভাবে সিটি কর্পোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—
মোঃ আব্দুস সালাম — ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
মোঃ শফিকুল ইসলাম খান — ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
নজরুল ইসলাম মঞ্জু — খুলনা সিটি কর্পোরেশন
আব্দুল কাইয়ুম চৌধুরী — সিলেট সিটি কর্পোরেশন
মোঃ শাহজাহান হোসেন খান — নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
মোঃ শওকত হোসেন সরকার — গাজীপুর সিটি কর্পোরেশন
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব বহাল থাকবে।



