সিলেট
মরহুমা অধ্যাপক ডাঃ নুরুন্নাহার মজুমদার এর স্মৃতিচারণ ও দোয়া মাহফিল
জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর আয়োজনে নগরীর আভিজাত্য হোটেল নির্ভানা ইনে আজ অনুষ্ঠিত হয় মরহুমা অধ্যাপক ডাঃ নুরুন্নাহার মজুমদার এর স্মৃতির উদ্দেশ্যে শোক সভা ও দোয়া মাহফিল। জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি ডাঃ আবুল হাসান চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ এম এস আর জাহিদের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ইমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিও চিকিৎসক অধ্যাপক ডাঃ এম এন আলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হোমিও ব্যাক্তিত্ব হোমিও পরিষদ সিলেট জেলার সভাপতি ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হোমিও চিকিৎসক ডাঃ আব্দুর রহমান এবং ডাঃ মো আব্দুল মালেক। উপস্থিত থেকে আলোচনা করেন জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ডাঃ এম কে খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হেকিম, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ রাসেল আহমদ, অর্থ সম্পাদক ডাঃ এম ই হক খালেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ মো জিয়া উদ্দিন, প্রচার সম্পাদক ডাঃ গোলাম কিবরিয়া, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ হালিমা বেগম, মহিলা বিষয়ক ডাঃ বুশরাতুত তানিয়া, ডাঃ নুরুল আমিন, ছাত্র পরিষদের সদ্য সাবেক সভাপতি ডাঃ মুন্সী ইকবাল, ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুস শুকুর সাহেল, ফাহিম আহমদ, নন্দন দাস, আজিজুল হক, আব্দুল হাফিজ, আব্দুল মুনিম খোকন, পার্থ প্রতীম শর্মা, সদস্য সচিব ইয়াসিন আরাফাত, সদস্য জাহাঙ্গীর আলম সবুজ, সুমাইয়া সিদ্দিকা, শায়েলা পারভেজ রিচি, তাবাসসুম, রাহাত, শাকিরা সুলতানা, শাকিল প্রমুখ।



