কমিউনিটিসিলেট

শিকড় এর ঋণঃ উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ বহুল প্রতীক্ষিত JBBET Trust Resource centre টি উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের বর্তমান চেয়ার এম এম নুর । পরিচালনা করেন হাসনাত আহমদ চুনু। উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও JBBET Trust Resource centre প্রজেক্ট সেক্রেটারি মহিব চৌধূরী। এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ট্রেজারার জগলু মিয়া, ভাইস চেয়ার ডঃ সানোয়ার চৌধূরী, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি পাভেল চৌধূরী ও ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ও ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রফিক মিয়াসহ প্রায় দশ জন UK থেকে আগত ট্রাস্টিবৃন্দ।
প্রতিষ্ঠাতা ও প্রজেক্ট সেক্রেটারি জনাব মহিব চৌধূরী বলেন, আমরা বিশ বছর আগে এই ট্রাস্ট এর যাত্রা শুরু করি। আজ শিক্ষা ও প্রশিক্ষণের অগ্রগতির জন্য এই রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের শিকড় এর কিছুটা ঋণ পরিশোধ করা হল বলে মনে হচ্ছে।

এ যেন এক ছোট্ট নদী সাগরের মোহনায় মিশে গেল । এই প্রজেক্ট এ প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় হয়েছে। হাওড় এলাকায় এ ধরনের একটি প্রজেক্ট হাওড় অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশে বিরাট ভূমিকা রাখবে।

জানা যায় এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য এ পর্যন্ত এলাকার প্রায় ২০ হাজার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

এ সম্পর্কিত অন্যান্য সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Close