কমিউনিটি
লন্ডন বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী কমিটির সদস্যদের শুভেচ্ছা

১১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় পূর্ব লণ্ডনের প্রিন্সলেট স্ট্রীটে অবস্থিত ক্লাব কার্যালয়ে নতুন কমিটির পক্ষে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এবং কোষাধ্যক্ষ সালেহ আহমদ। এ কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটি সদস্যদের ও বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্বরত নতুন কমিটি সকল সদস্যদেরকে সঙ্গে নিয়ে প্রেসক্লাবের উন্নয়ন জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। বিশেষ করে লাইফ মেম্বার সংখ্যা বৃদ্ধিসহ ক্লাবের তহবিলকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় সে ব্যাপারে সচেষ্ট হবেন বলে জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, বিদায়ী সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান চৌধুরি, ইসি মেম্বার আব্দুল কাইয়ুম, পলি রহমান।
প্রেসক্লাবের নতুন কমিটির তালিকা :
সভাপতি- এমদাদুল হক চৌধুরী।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী।
ভাইস প্রেসিডেন্ট- রহমত আলী।
সাধারণ সম্পাদক-তাইসির মাহমুদ।
সহ সাধারণ সম্পাদক- সায়েম চৌধুরী।
কোষাধ্যক্ষ – সালেহ আহমদ।
সহ-কোষাধ্যক্ষ -আব্দুল কাইয়ুম।
অর্গানাইজিং এবং ট্রেইনিং সেক্রেটারি- ইমরান আহমদ মিডিয়া, ইভেন্ট এবং ফেসিলিটি সেক্রেটারি- রেজাউল করিম মৃধা এবং আইটি সেক্রেটারী- মোঃ আব্দুল হান্নান।
ই সি মেম্বার :
আহাদ চৌধুরী বাবু।
নাজমুল হুসাইন।
আনোয়ার শাহজাহান।
সরোয়ার হোসেন।
শাহনাজ সুলতানা।



