সিলেট
অ্যাডভোকেট শফিকুল আলম আর নেই, পরিকল্পনামন্ত্রীর শোক

নতুনদিন ডেস্কঃ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম (৬৩) আর নেই।
শনিবার রাতে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
বিশিষ্ট আইনজীবি শফিকুল আলম জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী কাতিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সহসভাপতি সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবীর ইমন,সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, বর্তমান সভাপতি নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনসহ আরও অনেকে।
প্রসঙ্গত, আইন পেশার পাশাপাশি শফিকুল আলম ছাত্র রাজনীতির পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, তিনি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্বপালন করেছিলেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে মৃত্যুের আগ মূর্হত পর্যন্ত কাজ করেছেন।



